মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়া-২ নং রেলগেট বাইপাস সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪২, ২৩ জুন ২০২৬

চাষাঢ়া-২ নং রেলগেট বাইপাস সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে খোরশেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চাষাঢ়া মহিলা কলেজ থেকে ২নং রেলগেট পর্যন্ত লিংক রোডের চাষাঢ়া অংশের দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর চলমান উন্নয়ন কাজ পুরোদমে এগিয়ে চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (২২ জুন) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে চলমান নির্মাণ কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এসময় খোরশেদ বলেন, দীর্ঘদিন ধরে নগরবাসীর দাবি ছিল এই সড়কটি চালু করার। অবশেষে সেই সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের আন্তরিক প্রচেষ্টায় কাজটি বাস্তবায়নের পথ সুগম হয়েছে। সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে যানজট কমার পাশাপাশি নগরবাসীর চলাচলে ব্যাপক সুবিধা হবে।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন কাজ চলাকালে সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।