মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে সুলতানের নেতৃত্বে ছাত্রদলের শোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪০, ২৩ জুন ২০২৬

রূপগঞ্জে সুলতানের নেতৃত্বে ছাত্রদলের শোডাউন

রূপগঞ্জে মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খতা প্রতিরোধে রূপগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও নিরাপত্তা মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউনে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সুলতান মাহমুদ। নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় সুলতান মাহমুদ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কেউ নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তার জবাব দেবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সচেতন ভূমিকা পালন করে আসছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান অতীতের মতোই কঠোর থাকবে।