মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বিরোধী অভিযানে জরিমানা, জব্দ ৩ হর্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৭, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বিরোধী অভিযানে জরিমানা, জব্দ ৩ হর্ন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনগুলো থেকে ব্যবহৃত তিনটি উচ্চ শব্দের হর্নও জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) এই অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াক জানান, অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহন থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি তিনটি অবৈধ ও উচ্চ শব্দের হর্ন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একইসঙ্গে পরিবেশ দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসন, সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।