মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ আশিক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৫, ২৩ জুন ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ আশিক গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আশিক (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারি আশিক বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার তোতা মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৬)২৬। ধৃতকে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত সোমবার (২২ জুন) রাত পৌনে ১০টার সময় বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া লুইয়ার পুলের উপরে অভিযান  চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।