মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিষিদ্ধ সংগঠন আ.লীগের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ প্রতিহত করবে - টিটু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৫, ২২ জুন ২০২৬

নিষিদ্ধ সংগঠন আ.লীগের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ প্রতিহত করবে - টিটু 

ফাইল ছবি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুন নৈরাজ্য কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি। 

২২ শে জুন সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় বাস স্ট্যান্ড থেকে সাইনবোর্ড এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয়। 

এ সময় পুরো সড়ক জুড়ে স্লোগান চুলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান, কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বরের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। 

উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা বাবুল  আহমেদ। 

বিক্ষোভ মিছিল শেষে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, তোমার শহিদুল ইসলাম টিটু তার বক্তব্যে বলেন। 

গত ১৭ বছর এই আওয়ামী লীগ সন্ত্রাস নৈরাজ্য এমন কোন কর্মকাণ্ড নেই যে তারা করেনি, ৫ ই আগস্ট পরিবর্তনের পর তাদের অপকর্মের জন্য তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। 

পালিয়ে যেও এরা এখনো শান্ত নাই তারা মানুষের ভোগান্তি এবং হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে, ২৩ শে জুন তাদের যে কর্মসূচি দিয়েছেন দলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে, সেই কর্মসূচিকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। 

তারা আর আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল এদেশে দেখতে চায় না,তার জন্য আমরা যারা বিএনপির নেতাকর্মী রয়েছি তারাসহ সাধারণ মানুষ তাদের এই কর্মসূচিকে কঠোর হাতে প্রতিহত করবেন।

আমরা ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ অংক সংগঠনের সকল নেতাকর্মীরা আগামীকাল ২৩ শে জুন রাস্তায় থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ করব ইনশাআল্লাহ।