সোমবার, ০৩ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তনুর পোস্ট ঘিরে নতুন আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৭, ৩ আগস্ট ২০২৬

তনুর পোস্ট ঘিরে নতুন আলোচনা

ফাইল ছবি

সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং উই আর ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

রবিবার (২ আগস্ট) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি, নৈতিক অবস্থান এবং অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

পোস্টে তনু লেখেন, "যে মাদকের সাথে জড়িত, সে মাদকের বিরুদ্ধে কথা বলে। যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, সে সন্ত্রাসবিরোধী মিছিল করে। চাঁদাবাজরা এখন চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করে। যারা সরকারি খাদ্যের লুটপাট করেন, তারাই ভেজাল নিয়ে কথা বলে। যারা সমাজের স্বাস্থ্য, দেশের স্বাস্থ্য নষ্টের পাঁয়তারায় ব্যস্ত, তারাই সমাজ শুধরানোর কথা বলেন।"

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রেখে লেখেন, "অভ্যুত্থান পরবর্তী এমনটাই হওয়ার কথা ছিল? গলাবাজি তো কমার কথা ছিল? ৫০ জনের নতুন কিসের লিস্ট হইছে?"

পোস্টটি প্রকাশের পর অনেকেই তা শেয়ার করে নিজ নিজ মতামত প্রকাশ করেন। কেউ পোস্টটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ এর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন। মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের আলোচনা ও বিতর্কও লক্ষ্য করা গেছে।

তবে পোস্টে তনু কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।