বুধবার, ০৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কিছু দল রাজনীতিকে গরম করার চেষ্টা করছে: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৫, ৫ আগস্ট ২০২৬

কিছু দল রাজনীতিকে গরম করার চেষ্টা করছে: সাখাওয়াত 

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা সকলে মিলে মিশে নারায়ণগঞ্জে বসবাস করতে চাই। তবে কিছু দল রাজনীতিকে গরম করার চেষ্টা করছে। আমরা সেটা থেকে দূরে থাকতে চাই।

বুধবার (৫ আগষ্ট) তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আজ ছাত্রদলের ওপর যেভাবে গুপ্ত সংগঠনের পক্ষ থেকে হামলা করা হয়েছে আমি এটার নিন্দা জানাই। সরকারি দলের যেমন দায়িত্ব আছে বিরোধী দলেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব ভুলে গিয়ে ছয় মাসের মাথায় তারা যা শুরু করেছে! শিক্ষাঙ্গনে পরিকল্পিত অস্ত্র প্রদর্শনসহ দখলের চেষ্টা করছে এটা দুর্ভাগ্যজনক। 

আমরা দখলের রাজনীতি চাই না। গত ছয় মাসে ছাত্রদল দখলের রাজনীতি করেনি। তারা অধিপত্য বিস্তারের চেষ্টা করেনি।