স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (৫ আগষ্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করে কিছু সময় নীরবতা পালন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশা করার সুযোগ পেয়েছে।
এসময় এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

