বুধবার, ০৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৬, ৪ আগস্ট ২০২৬

গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি 

স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ১৫ শতাংশ জমি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখল থেকে মুক্ত করতে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্বারকলিপি প্রদান করেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের মাধ্যমে তিনি এ স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে বলা হয়, গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জ আসনে ২০২৪ পর্যন্ত এমপিও মন্ত্রী ছিলেন৷ মন্ত্রী থাকাকালীন সময় গাজী অটো টায়ার কারখানা স্থাপন করেন৷ হাজী মনিরুদ্দিন বেপারী একটি মাদ্রাসা করার জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফা করেন। গোলাম দস্তগীর গাজী মাদ্রাসার ওয়াকফাকৃত ১৫ শতাংশ জমি দখল করে কারখানা স্থাপন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরও সেই জমিটি গাজী টায়ার কারখানা এখনো দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী তারকে রহমানের কাছে জমিটি দখলমুক্ত করার দাবি জানায় এলাকাবাসী।