বুধবার, ০৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে নাহিদ ও মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ৪ আগস্ট ২০২৬

রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে নাহিদ ও মাসুম বিল্লাহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে স্থান পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ। নতুন কমিটিতে নাহিদ হাসানকে সদস্য সচিব এবং মাসুম বিল্লাহকে সদস্য করা হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

রূপগঞ্জ উপজেলা পর্যায়ে ‘উপজেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটিতে সভাপতি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে। 

সদস্য হিসেবে রয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম সালাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং স্থানীয় ক্রীড়াবিদ মো. মাসুম বিল্লাহ।

অন্যদিকে স্থানীয় ক্রীড়া সংগঠক হিসেবে কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ হাসান।

উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও সংগঠিত করার লক্ষ্যে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের স্থানীয় পর্যায়ে খেলাধুলার কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দায়িত্ব দেয়া হয়েছে।