বিক্ষোভ মিছিল
সারাদেশের শিক্ষাঙ্গনে হামলা-সহিংসতার প্রতিবাদ, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।
নারায়ণগঞ্জ মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসেন রাজুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা ক্যাম্পাসে আধিপত্যবাদী রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার পরিবর্তে যারা পুনরায় নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে মহানগর ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক আরিফ হোসাইন ও প্রচার সম্পাদক ইসমাইল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

