শাহেদ আহমেদ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেছেন, দেশের সামাজিক মূল্যবোধের জন্য আমাদের প্রধানমন্ত্রী হার্ডলাইনে গেছেন। নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দিচ্ছেন না। আপনারা যদি ক্যাম্পাসে অপ রাজনীতিকে সায় দেন এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে।
বুধবার (৫ আগষ্ট) তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি।
তিনি শিক্ষকদের বলেন, আজকের ঘটনা দুঃখজনক। আমরা জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলাম। ওরা সকলে গুলিবিদ্ধ হয়েছে। দয়া করে ক্যাম্পাসে কোন সন্ত্রাসী সংগঠনকে আপনারা সায় দিবেন না। এটা দিলে আমরা কিন্তু ফ্যাসিবাদের মত প্রতিরোধ করবো না। আমরা সন্ত্রাসীদের যেভাবে প্রতিরোধ করা হয় সেভাবে প্রতিরোধ করবো।

