বুধবার, ০৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না: রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ৫ আগস্ট ২০২৬

আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না: রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান দেখেছেন এটাকে কলঙ্কিত করার চেষ্টা দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন। তারা শিক্ষাঙ্গন থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

বুধবার (৫ আগষ্ট) তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ছাত্রদলের প্রতি নির্দেশনা ছিল কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাত্রদল ঘটায়নি। পায়ে পাড়া দিয়ে সংঘাতের মনোবৃত্তি তাদের (শিবির) মধ্যে রয়েছে। 

আমরা প্রশাসনকে বলেছি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যাবস্থা নেয়া হয়। আমাদের ওপর আঘাত হয়েছে। আমাদের এক নেতা মুমূর্ষু অবস্থায় আছে। তবুও আমরা ধৈর্য্য ধরতে বলেছি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।