ওমরপুর শাহী জামে মসজিদে দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের ওমরপুর শাহী জামে মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় মরহুম আব্দুল মতিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা সহ জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

