বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তীব্র গরমে নগরবাসীর পাশে সাবেক যুবদল নেতাকর্মীদের শীতল পানি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৭, ১১ আগস্ট ২০২৬

তীব্র গরমে নগরবাসীর পাশে সাবেক যুবদল নেতাকর্মীদের শীতল পানি বিতরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে চলমান তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং সাবেক যুবদল নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ পানি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তীব্র গরমের মধ্যে পথচারী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

কর্মসূচিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, তা অনুসরণ করে সাবেক যুবদল নেতাকর্মীরা জনগণের সেবায় এই উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, তীব্র তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের সাময়িক স্বস্তি দিতে বিশুদ্ধ শীতল পানি বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।