বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ১০২ শতক জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪০, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ১০২ শতক জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ। কোম্পানিটি মোট ১০২ শতক জমি কিনবে।

সোমবারে (১০ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার অন্তর্গত 'ব্রানমন্ডি-৩৭' মৌজায় এই জমি অবস্থিত। ১০২ শতক জমি ক্রয়ে কোম্পানিটির মোট খরচ নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।