ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিম মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলার মতুজাবাদ ফাজিল মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

