ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সদস্য ও সাথী ভাইদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ফোরস্টার চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের আমীর মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন জামায়ত ইসলামীর সভাপতি হাফেজ মহিউদ্দিন,কায়েতপাড়া ইউনিয়ন জামায়ত ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেন, কায়েতপাড়া ইউনিয়নে জামায়ত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,জাহাঙ্গীর আলমসহ পুনর্মিলনীতে মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সদস্য ও সাথী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের সান্নিধ্যে এসে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং অতীতের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

