শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাশকতায় অর্থদাতাদের তালিকা তৈরির নির্দেশ টিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৫, ২০ নভেম্বর ২০২৬

নাশকতায় অর্থদাতাদের তালিকা তৈরির নির্দেশ টিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্নিসংযোগ, নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টায় অর্থ জোগানদাতা ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে মহানগর বিএনপি। দলটির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডে যেসব ব্যবসায়ী অর্থায়ন করছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের চিহ্নিত করে কালো তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, যাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে টিপু বলেন, নিজ নিজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং অর্থ জোগানদাতাদের শনাক্ত করতে হবে। তাঁদের নামের তালিকা তৈরি করে মহানগর বিএনপির কাছে জমা দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।