ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আলমগীরকে (৫৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার লালখাঁ এলাকার এডভান্স গার্মেন্টসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর ওই এলাকার রাজা মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার লালখাঁ এলাকার গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জের একটি বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি আলমগীর।

