শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ষড়যন্ত্রের খবর, নারায়ণগঞ্জে আশংকা বোধ করছি না: খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ষড়যন্ত্রের খবর, নারায়ণগঞ্জে আশংকা বোধ করছি না: খোরশেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারলাম। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রথম ভোট প্রশোগ করলাম। আমরা বেশ আনন্দিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শহরের ১৩ নং ওয়ার্ডে আদর্শ স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা বিগত সময়ে জাতীয় নির্বাচনের আগে আমাদের মামলা দিয়ে এলাকা ছাড়া করে রাখা হত। আমাদের প্রতিবাদও করতে দিত না। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে গেলেও আমাদের ভোটও দিতে দেয়নি। 

তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান, আমরা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই। তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতা বলেন না রাষ্ট্র পরিচালনা বলেন। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হোক।

দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্রেক খবর পাওয়া গেলেও নারায়ণগঞ্জে আশংকা বোধ করছি না। এখন পর্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।