শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদর্শ স্কুল কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়লো ৫ দশমিক ৬৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আদর্শ স্কুল কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়লো ৫ দশমিক ৬৪ শতাংশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। 

সরেজমিনে কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ভোট শুরু হওয়ার দেড় ঘন্টায় ২৫৪টি ভোট পড়েছে কেন্দ্রটিতে। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫০৭ জন।

এর আগে সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো ভোটার আসবেন প্রত্যাশা ভোটগ্রহণ কর্মকর্তাদের।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করছে।