শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়েছে: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়েছে: দিপু ভূঁইয়া 

বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আশা করি আমরা যদি বিজয়ী হই উৎসবমুখর পরিবেশেই আমরা রূপগঞ্জকে গড়ে তুলবো। বাংলাদেশের প্রতিটি নাগরিক জানে তারেক রহমান এ দেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবেন। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়েছে। তিনি দেশকে এগিয়ে নিবেন এটাই সকলের আশা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মুড়াপাড়া কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাচ্ছে। রূপগঞ্জে গত পনেরো দিন ধরে যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এটা দেশের কোথাও আছে কীনা আমার জানা নেই। রূপগঞ্জের ইতিহাসে এটা প্রথম যেসময় মানুষ ভোটে এত উৎসবমুখর ছিল।

সতেরো বছর পরে ধানের শীষে ভোট দিতে গিয়ে আমার বার বার বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ছে। আজকে তিনি নেই। তিনি থাকলে আমাদের ভাল লাগতো। এই গণতন্ত্র যেন অব্যাহত থাকে এটাই আমাদের কামনা।

এখন পর্যন্ত সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। আমি আশা করবো এরকম পরিস্থিতি থাকবে। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিবো। মানুষের হৃদয় জয় করাটাই বড় জয়। আমি মানুষের হৃদয় জয় করতে চাই।