ফাইল ছবি
গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস আজ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি সোনারগাঁও উপজেলার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তার প্রথম ভোট নিজের নির্বাচনী প্রতীক মাথাল মার্কায় প্রদান করেন।
ভোট প্রদান শেষে অঞ্জন দাস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

