শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কালাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের সাথে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসনটিতে শেষ পাওয়া ফলাফল অনুযায়ী এগিয়ে আছেন বিএনপির আবুল কালাম।

এ আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬টি। এর মধ্যে ২০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আবুল কালাম পেয়েছেন ১৪ হাজার ৭৯৬ ভোট। এ আসনে কালামের নিকটতম প্রতিদ্বন্দী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১৪ হাজার ৫৪ ভোট।

এ আসনে ৭৪২ ভোটে এগিয়ে আছেন আবুল কালাম।