ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় আসনটির ১২৯ টি কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৪২১ ভোট। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রাকিবুজ্জামান রেনু বিষয়টি নিশ্চিত করেছেন।

