শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস  বিস্ফোরণে শিশুসহ ৫জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস  বিস্ফোরণে শিশুসহ ৫জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫জন দগ্ধ হয়েছে। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে। এসময় দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলী থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারনা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুল সহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।