জেলা প্রশাসক রায়হান কবির
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। একমাস যাবৎ সিয়াম সাধনার পরে আজকে ঈদ উদযাপন করছি। রমজান আমাদের ধৈর্য্য ও সম্প্রীতির শিক্ষা দেয়।
শনিবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজকের এই ঈদের জামাতে আমি সকলকে সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানাই। সকলে মিলে ভ্রাতৃত্বের বন্ধনে এ সমাজকে গড়ে তুলবো।
তিনি বলেন, সকলের প্রচেষ্টায় ঈদগাহের ভিন্ন রুপ দিতে পেরেছি৷ এ কাজে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের আরও কিছু কাজ আছে৷ সামনের জায়গাটা সুন্দর করার জন্য আমরা কাজ করছি।

