শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদকে ঘিরে প্রস্তুত নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩১, ২০ মার্চ ২০২৬

ঈদকে ঘিরে প্রস্তুত নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

ফাইল ছবি

ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। ঈদে সবগুলো বিনোদন কেন্দ্রেই ব্যাপক ভিড় হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের আলোচিত বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, এ্যাডভেঞ্চার ল্যান্ড, সিটি পার্ক। এ ছাড়াও উপজেলা গুলোতে রয়েছে বিভিন্ন পার্ক। প্রায় প্রতিটি পার্কেই ধুয়ে মুছে আলোকসজ্জা করে প্রস্তুত করা হয়েছে। ঈদের বাড়তি চাপ সামলাতে অধিকাংশ পার্কগুলোতে অতিরিক্ত লোকবল নেয়া হয়েছে।

চৌরঙ্গী পার্কের মালিক সাত্তার জানান, আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে পার্ককে সাজানো হয়েছে। বাড়তি ভিড় ও যানজট নিরসনে এবং পার্কের শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া হয়েছে। আলোকসজ্জাও করা হয়েছে। শহরে ইট পাথরের দেয়াল থেকে ঈদে আমাদের সন্তানরা একটু খেলার যায়গা, ঘুরার যায়গা ও আলো বাতাস চায়। তাই তাদের কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। লাখো দর্শনার্থীর প্রত্যাশা আমাদের।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সিটি পার্কে আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়েছে। ঈদে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে পার্কটি।

এডভেঞ্চার ল্যান্ডসহ শহরের রেস্টুরেন্ট ও ফুটজোনগুলোতেও ঈদ উল ফিতরকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। সাজ সজ্জার পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ অফার ও খাবারের ব্যাবস্থা করেছে রেস্তোরাগুলো।