ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পরে রাষ্ট্র ক্ষমতায় এসে জনপ্রতিনিধি হিসেবে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বিএনপি নেতারা।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম ওমরাহ পালনের জন্য সৌদি অবস্থান করায় সেখানেই তিনি ঈদের নামাজ আদায় করবেন।
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। নামাজের পরে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন সাখাওয়াত।

