ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদ উল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ বিশেষ আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান মিয়া একথা জানান। এবারের ঈদে কারাগারে জেলার কোন ভিআইপি বন্দি নেই।
সকালে কারাগারের ভেতরে ঈদের নামাজ আদায় করেছেন বন্দীরা৷ ঈদের উপলক্ষে কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবারের ব্যাবস্থা করা হয়েছে। সকালের খাবারে পায়েস, সেমাই, মুড়ি ও দুপুরে পোলাও, গরু, খাসি ও মুরগীর মাংস, মিষ্টি, পান সুপারি, কোল্ড ড্রিংস এবং সন্ধ্যায় থাকবে সাদা ভাত, আলুর দম ও মাছ।
এছাড়াও ঈদে কারাগারের যেসকল স্টাফরা বাড়িতে যেতে পারেনি তাদের জন্যেও বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান জানান, কারাগারে বন্দীরা ঈদের নামাজ আদায় করেছে। ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যাবস্থা করা। ঈদের পরবর্তী তিনদিন বন্দিদের একবার বাড়ি থেকে আনার খাবার খেতে দেয়া হবে বন্দীদের। এছাড়াও বন্দীরা বিনামূল্যে পাঁচ মিনিটের জন্য ফোনে কথা বলতে পারবে ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবে। বন্দীদের সাথে দেখা করতে আসা পরিবারের সদস্যদের জন্যেও বিশেষ ব্যাবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে শিশুদের ঈদ উপলক্ষে চকলেট ও বেলুন উপহার দেয়া হবে।

