শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মেঝের নিচে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৩, ২৮ নভেম্বর ২০২৬

বন্দরে মেঝের নিচে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ, গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মজুত রাখা ৯৯ বোতল স্কাফ উদ্ধার করেছে এসআরবি-১১। এ সময় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় তাদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বন্দরের মোছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার মৃত হাজী বাহার আলীর ছেলে আব্দুল করিম (৬০) এবং আব্দুল করিমের ছেলে মো. মাসুম (৩২)।

এসআরবি-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্যারেজটিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে কক্ষের মেঝের নিচে তৈরি করা একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্তের সন্ধান পান তারা। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।