বদিউজ্জামান বদু
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী বদিউজ্জামান বদু বলেছেন, ক্লাবটি আজ নতুন আঙ্গিকে আসছে। ক্লাবের ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আজ পর্যন্ত একটা মামলাও তারা করেনি। ক্লাবের টাকা কোথায় গেল সেই হিসেবও তারা দেয় না। ক্লাবের এত টাকা লোপাট হল এই টাকায় এমন দশটি বিল্ডিং হয়ে যেত। এই টাকা লোপাট হল সোলেমান সাহেব একটি মামলাও করেননি। একজন মেম্বার তাকে প্রশ্ন করেছিল, তিনি বলেছেন এটা তার দায়িত্ব না। তাহলে তার দায়িত্ব টা কী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনের বিষয়ে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে প্রতিবছর ইউরোপ ট্যুর হবে। আমি ক্লাবের উন্নয়ন করবো। বাচ্চাদের ক্লাবে আসার বিষয়ে যে বিধিনিষেধ আছে সেটি আমি তুলে দিবো। বাচ্চারা কেন আসবে না ক্লাবে।
পাঁচ আগষ্টে যখন ক্লাব ভাংচুর হয় তখন আমি কাউকে পাইনি। শুধু মাহমুদ ভাই তার লোকজনদের নিয়ে এসেছিল। আমি দুলাল মল্লিক, মাহমুদ বাবু, মাসুদ, দিদারসহ আমরা রাত চারটা পর্যন্ত আগুন নিভিয়েছি।
এই মামলা না করায় মেম্বারদের টাকা উদ্ধার হয়নি। ক্লাবের টাকায় ক্লাবের উন্নয়ন হয়েছে। পকেটের টাকায় কেউ উন্নয়ন করেনি। ইউরোপ ট্যুরে তো যার যার টাকায় যাবে৷ টাকা তো ক্লাব দিবে না। আমরা তাদের সহযোগিতা করবো।
আমাদের শীতকালীন পিকনিক হয়। আমি পিকনিক করাবো। ভোটাররা আমাকে জয়যুক্ত করলে আমি তাদের জন্য কাজ করবো। সমস্ত ভোটারের মতামত নিয়ে আমি কাজ করবো। হোসিয়ারি সমিতির একটি দলিল তারা সতেরো বছরেও পায়নি৷ আমি এটা উদ্ধার করে হোসিয়ারি সমিতির সত্তর লক্ষ টাকা বাঁচিয়েছি। নারায়ণগঞ্জ ক্লাবের খাবারের মানও নষ্ট হয়ে গেছে। এই খাবারটাকেও পরিবর্তন করে মানুষ যেন পছন্দ করে এমন করে দেবো।

