বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সৌজন্য সাক্ষাৎ ও জেলা কমিটির অনুমোদন কপি হস্তান্তর করল হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ৬ অক্টোবর ২০২৬

সৌজন্য সাক্ষাৎ ও জেলা কমিটির অনুমোদন কপি হস্তান্তর করল হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি

ফাইল ছবি

জাতীয় মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে বন্দর থানা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্দর থানার ওসির হাতে জেলা কমিটির অনুমোদিত কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি, সিনিয়র সাংবাদিক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দীলু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এইচ. এম. সোহেল আহমেদ।

আলোচনাকালে থানার ওসি জামাল উদ্দিন সংগঠনের সমাজসেবামূলক ও মানবাধিকার রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।