ফাইল ছবি
স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন মাত্রা যোগ করলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফ্রেন্ড'স ফুটসাল গ্রাউন্ড। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইনডোর গ্রাউন্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মতিউর রহমান।
সমাজ সেবক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলমগীর পাটোয়ারী, আব্দুল খালেক, জাতীয় দলের ফুটবলার হৃদয়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেতা জালাল উদ্দীন, মাসুদুর রহমান রানা, ডিকে শাহীন, আবুল হাসান, অপু ধর, সাইফুল ইসলাম বখতিয়ার প্রমূখ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ইনডোর গ্রাউন্ড কেবল খেলাধুলার জন্য নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুললে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
আয়োজকরা জানান, নবনির্মিত এই ইনডোর গ্রাউন্ডে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মসূচি ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণরা ইনডোর গ্রাউন্ডটি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এই উদ্যোগ এলাকার ক্রীড়া চর্চায় নতুন গতি আনবে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

