ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে একই এলাকার বজলুর বাড়ির ভাড়াটিয়া এবং কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন সরকার (৩০), সে শেরপুর জেলার মাঝপাড়া এলাকার সুলতান আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, প্রাইভেট পড়ানোর সময় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিভিন্ন প্ররোচনা ও প্রলোভনের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়ান।
স্থানীয়রা জানান, পাশের বাড়ির ভাড়াটিয়া মাসুম নামে এক ব্যক্তি ঘটনাটির একটি ভিডিও ধারণ করেন। প্রথমে বিষয়টি প্রকাশ না পেলেও পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
দুপুর আনুমানিক ২টার দিকে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে তার বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিটন সরকারকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
এঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত এখনও কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

