মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৯টি প্রবেশদ্বারে নেই কোনো দরজা-জানালা: ব্যতিক্রমী আদমজী জামে মসজিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১৯টি প্রবেশদ্বারে নেই কোনো দরজা-জানালা: ব্যতিক্রমী আদমজী জামে মসজিদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বিখ্যাত আদমজী জামে মসজিদটি পাকিস্তান আমলে নির্মিত। কোনো দরজা-জানালা না থাকার কারণেই এই মসজিদটি বিশেষভাবে পরিচিত। দরজা-জানালা ছাড়াই এই মসজিদে রয়েছে ১৯টি প্রবেশদ্বার।

এশিয়ার বৃহত্তম আদমজী পাটকল প্রতিষ্ঠিত হওয়ার সময় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার সংলগ্ন বিহারী ক্যাম্পে এই ঐতিহ্যবাহী মসজিদটি স্থাপন করা হয়। মসজিদের প্রধান আকর্ষণ হলো সামনের শান বাঁধানো পুকুর ও চারপাশের খোলামেলা পরিবেশ। বর্ষায় কিছুটা সমস্যা হলেও মুসল্লিদের নামাজ আদায়ে কোনো বেগ পেতে হয় না।

মসজিদটিতে একটি সুদীর্ঘ মিনার রয়েছে এবং এর চারপাশ সবুজে ঘেরা। ৭৭ বছরের পুরনো এই শৈল্পিক নিদর্শনটি ৭০টি পিলারের ওপর নির্মিত। ১৯৪৫ সালে তৎকালীন ধনাঢ্য 'বাইশ পরিবার'-এর অন্যতম সদস্য গুল মোহাম্মদ আদমজী এটি নির্মাণ করেন। প্রায় ২ একর জায়গার ওপর অবস্থিত এই মসজিদে বর্তমানে একসাথে ৩ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 

মসজিদের খতিব হাফেজ মোঃ সোলায়মান জানান, "আল্লাহর ঘর সবসময় উন্মুক্ত"—এই নীতি থেকেই কোনো দরজা রাখা হয়নি, যাতে বান্দা যখন খুশি এসে ইবাদত করতে পারে।