ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা গত ১৭ বছর ভোট দিতে পারিনি। আমাদের মা বেগম খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলায় কারাগারে রেখেছিল। আমাদের নেতা তারেক রহমানকে তারা নির্বাসিত রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমান বিশ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ তার সকল পরিকল্পনা বাস্তবায়ন করবেন৷

