ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পরেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে কবর জিয়ারতে যান সাখাওয়াত।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সচিবালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন সাখাওয়াত।

