মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

|

আষাঢ় ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১১, ৩০ জুন ২০২৬

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংরক্ষণ ও মাদক সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার আব্দুল সাফফারের ছেলে মো. আব্দুল্লাহ (৩৩) ও একই এলাকার আব্দুল সাফফারের ছেলে মো. মোস্তাকিম (২২)। তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ নবগ্রাম এলাকার মো. ইলিয়াস মিয়ার ছেলে মো. সজিব (২৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে রূপগঞ্জ এলাকার আহাম্মেদ রহিমের ছেলে মোসা মিয়া (৩৫) কে ২ মাস, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. সম্রাট (২০) কে ১ বছর, নগরপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে মোহাম্মদ ওবায়দুল (২৯) কে ২ মাস এবং কায়েতপাড়া ইউনিয়নের দেলপাড়া এলাকার হযরত আলীর ছেলে মো. আফানুর (৪০) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মাদক সংরক্ষণ ও মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এই সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”