মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অবৈধ সংযোগ দেয়ার সময় গ্যাস বিস্ফোরণে ৪জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ জুলাই ২০২৬

ফতুল্লায় অবৈধ সংযোগ দেয়ার সময় গ্যাস বিস্ফোরণে ৪জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ সংযোগ দেয়ার সময় তিতাস গ্যাস বিস্ফোরণে ৪জন শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অপর ৩জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

সোমবার রাত সাড়ে ১২টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নং গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এঘটনা ঘটে।

দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্যানেটেরি মিস্ত্রী আব্দুল জলিল জানান, চিতাশাল ১নং গলির দেলোয়ার হোসেনের সাথে ১৭ হাজার টাকায় চুক্তি হয় সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের একটি সংযোগ দেয়ার। এতে দেলোয়ার অগ্রিম ২ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা কাজ শেষে দিবেন। বিষয়টি দেলপাড়া এলাকার গ্যাস কন্ট্রাক্টর মাসুমকে জানালে সে কয়েকজন লোক দেয় আর আমার পক্ষ থেকে আরিফুলকে নিয়ে রাতে কাজ শুরু করি। মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেয়ার সময় বিকট শব্দে বিস্ফোরন ঘটে। তখন আমাদের ৪জন শ্রমিক আহত হয়। ৩ জনের নাম জানা নেই তারা সামান্য আহত হয়েছে। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আরিফুল ইসলামকে তাৎক্ষনিক আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছে তার ৬৫% দগ্ধ হয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।