ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গভীর রাতে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে আশপাশের বাড়িঘরসহ কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ২টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ে অবস্থিত হলি ফেব্রিক্স নামে ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মামুন (২৩) ও আশ্রাফুল আলম (৩৬)।
স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার সময় আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন ডাইং কারখানায় জুট ও গাছ পুড়িয়ে বয়লার চালানো হয়। এতে কালো ধোয়ায় পুরো সস্তাপুর এলাকার আকাশ অন্ধকার হয়ে যায়। প্রায় সময় এ কারখানাসহ পাশের আলী আকবর ও হারুনের ডাইং কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে কিন্তু অবৈধ এসব কারখানা বন্ধ করেনি। এতে প্রায় সময় এসব কারখানায় দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা হলি ফেব্রিক্স ডাইং কারখানায় ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। এ কারখানার বয়লার বিস্ফোরণে পুরো সস্তাপুর এলাকা শক্তিশালী ভুমিকম্পের মত কেপে উঠেছিল।
স্থানীয়রা আরো জানান, বিস্ফোরণে কারখানার চার পাশের দেয়াল ও টিনের চাল সহ দরজা জানালা উড়ে যায়। একইসময় বয়লারের ৮ ফুট লম্বা ৪ ফুট পাশে আনুমানিক ৭০/৮০ কেজি ওজনের লোহার প্লেট ৮তলা বিশিস্ট স্যামসন্স সুয়েটার গার্মেন্টের উপড় দিয়ে উড়ে ১ হাজার গজ দুরে মাসুম মিয়ার আধাপাকা ঘরের চালে আচড়ে পড়ে। এতে ঘর ধুমড়েমুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিস্ফোরনে অশংখ্য লোকজনের বাড়ি ঘরের জানালার গ্লাস ভেঙ্গে যায়।
এলাকাবাসীর দাবী সস্তাপুর গাবতলায় জুট ও কাচা গাছ পুড়িয়ে তিনটি ডাইং কারখানা চলে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব কারখানার বয়লার গুলো শক্তিশালি বোমার মত। প্রতিটা মুহুর্ত কারখানা গুলো এলাকাবাসীর মধ্যে আতংক তারা করে।
কারখানার মালিক পক্ষের পার্টনার রেজাউল জানান, নতুন একটি বয়লার পরিক্ষা করার সময় আগুন আটকে গিয়ে বয়লারের চুলোয় বিস্ফোরন ঘটে। এতে আশপাশের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপুরন দেয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসা দেয়া হয়েছে।

