বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ১১ আগস্ট ২০২৬

বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে এক অসুস্থ (স্ট্রোকের) নারীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা চালিয়ে শ্লীতাহানী করার অভিযোগ উঠেছে লম্পট আব্দুল আজিজের বিরুদ্ধে।
রোববার (৯ আগস্ট) বন্দর থানার মদনগঞ্জ পিএম রোডস্থ  কাঠপট্রি  এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে গত সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগী গৃহবধূর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে লম্পট আব্দুল আজিজ মিয়াকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বন্দরের পিএম রোড এলাকার আবদুল আজিজ ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। ওই সময় বাড়িতে কেউ ছিল  না। এ সুযোগে তিনবার স্ট্রোকে আক্রান্ত ওই অসুস্থ নারীকে মেঝেতে ফেলে ধর্ষনে ব্যার্থ হয়ে শ্লীলতাহানি করে ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।