সোমবার, ১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ আগস্ট ২০২৬

ফতুল্লায় ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল জব্দ

৫ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ফতুল্লার মাসদাইর ও ইসদাইর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার নিউ চাষাড়া হায়দার আলী রোড এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাজীব (৩১), মাসদাইর লিচুবাগ এলাকার মো. আমির হোসেনের ছেলে আল-আমিন (২০), ঢাকার সবুজবাগের মধ্য বাসাবো এলাকার মো. হানিফের ছেলে মো. কাউছার হোসেন (২২), শরীয়তপুরের পালং থানার চিকুন্দী এলাকার শাহ আলমের ছেলে মো. আরিফ (২৩) এবং ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকার মৃত জালাল হেলিমের ছেলে সাগর (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ফতুল্লার মাসদাইর কাঁচাবাজারে নাসির কসাইয়ের দোকানের সামনে অভিযান চালিয়ে রাজীব ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে ফতুল্লার ইসদাইর রোডে মোস্তফা মিয়ার চায়ের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাউছার হোসেন, আরিফ ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেপ্তার পাঁচজনের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।