বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩২পুরিয়া গাঁজাসহ শীতল আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪১, ১৮ আগস্ট ২০২৬

৩২পুরিয়া গাঁজাসহ শীতল আটক

প্রতীকী ছবি

বন্দরে ৩২পুরিয়া গাঁজাসহ শীতল(২৮) নামে এক যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তবে অল্পের জন্য পালিয়ে যায় অপরাপর মাদক ব্যবসায়ী সবুজ। আটককৃত শীতল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া শহীদের কাছ থেকে গাঁজা নিয়ে সে বিক্রি করছিল বলে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত শীতলের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের মামলার প্রস্তুতি চলছে। শীতলকে গ্রেফতার করায় মাহমুদনগর এলাকাবাসী মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী পুলিশ কর্মকর্তার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।