ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কামসাইর মধ্যপাড়া এলাকার আব্দুল জলিল মিয়া ও সুলতানা বেগমের ছেলে মো. ইসমাইল মিয়া (২৮), কামসাইর মোল্লাপাড়া এলাকার মো. এমদাদুল হক ও মোরশেদা বেগমের ছেলে মো. মাসুদ রানা (২৫), কামসাইর টেকবাড়ি এলাকার মৃত নান্নু মিয়া ও লিপি বেগমের ছেলে মো. ফরহাদ মিয়া (২২) এবং কামসাইর বড়বাড়ি এলাকার মৃত সাত্তার বেপারী ও হাজেরা বেগমের ছেলে ওসমান গনি (২৭)। তাঁদের সবার বাড়ি রূপগঞ্জ থানার কামসাইর এলাকায়।
পুলিশ জানায়, অভিযানে মো. ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম. সালাউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

