ফাইল ছবি
বন্দরে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো, বন্দর থানার আমিন আবাসিক এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে বন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শুভ (২৮) একই থানার বন্দর রুপালী আবাসিক এলাকার আজিজ বেপারী ছেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩০) ও বন্দর উপজেলার কেওঢালা এলাকার আবু হানিফ মিয়ার ছেলে মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিশাল (২৪)।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্যে ২ জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ও ওপর জনকে বন্দর থানার রুজুকৃত একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

