ফাইল ছবি
বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাও এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে নন জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রওশন জামান ওরফে বিশু (৪২) ও তার স্ত্রী একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিনা বেগম (৩৫) বন্দর উপজেলার বারপাড়া এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাদিম (৩৫) ও বন্দর কলাবাগ ঝাউতলা এলাকার ট্রাফিক প্রসিকিউশন নন এফআইআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শিল্পী আক্তার (৩৪)।

