বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চৌধুরীবাড়ী ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪০, ২৫ নভেম্বর ২০২৬

চৌধুরীবাড়ী ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড প্রধান সড়ক থেকে পূর্বে আদর্শবাজার মাঝ সড়কে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

​চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির সভাপতি মাসুম প্রধানের সভাপতিত্বে এবং হাফেজ মো. মুনসুর আহম্মেদ ও মো. খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অধ্যাপক মো. মামুন মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাসুকুল ইসলাম রাজিব।

​মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন আল্লামা সাইয়্যেদ মুফতি ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (জৈনপুরী) এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (জৈনপুরী)।

​প্রধান আলোচকের বক্তব্যে ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, "ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এছাড়া তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী আব্দুল ওহাব মোল্লা, এ. আর. রহমান কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম মুন্না, নাহার কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. সুজন মিয়া, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও শেখ মোহাম্মদ অপু প্রমুখ।

​মাহফিলটির সার্বিক সহযোগিতায় ছিলেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল, সহ-সভাপতি মো. ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান, সাংগঠনিক সম্পাদক হাসনাত মৃধা, কোষাধ্যক্ষ সাখাওয়াত, প্রচার সম্পাদক সাইফুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ হৃদয়, দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেনসহ সেলিম ও সোহেল প্রমুখ।

​আলোচনা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।