রোববার, ২৯ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ নভেম্বর ২০২৬

তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন

অবৈধ স্থাপনা উচ্ছেদ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভার হাজী বাড়ি থেকে রূপসী সুইচ গেইট পর্যন্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক 
‎
‎এ সময় তারাবো পৌরসভার মো: শরীফুল ইসলাম ভূঁইয়া টিটু, পৌর নির্বাহী কর্মকর্তা, জাকির হোসেন, সহকারী প্রকৌশলী,আতাউর রহমান, সহকারী প্রকৌশলী (পানি সরবরাহ) ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎​অভিযান প্রসঙ্গে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। জনদুর্ভোগ লাঘব ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।